ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা দীর্ঘদিন ধরে ছিনতাই করতেন বলে পুলিশের দাবি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন খান (২৮), তাঁর সহযোগী পলাশ কুমার খাঁ (২৮), আল মামুন (১৯) ও মো. মনোয়ার (৩৫)। সবার বাড়ি কাশিয়ানীতে।
পল্লবী থানার ওসি বলেন, এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারীরা পথচারীদের ব্যাগ, ল্যাপটপ টান দিয়ে নিয়ে যায়। অভিযোগ পেয়ে মিরপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশের সড়ক থেকে একটি ল্যাপটপসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে তথ্য পেয়ে পল্লবীর একটি বাসা থেকে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওই বাসা থেকে তিনটি ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোনসেটসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।