ছিনতাইয়ের অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁওয়ের আনোয়ার পার্কের সামনে থেকে গত রোববার রাতে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. রকিবুল (২৫) ও মো. মামুন (১৯)।
তেজগাঁও থানা-পুলিশ বলছে, গ্রেপ্তার দুজন সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তাঁরা অন্ধকারে নির্জন স্থানে অবস্থান নেয়। সুযোগ বুঝে নিরীহ পথচারীর গতিরোধ করে তাঁদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। ছিনতাইয়ে বাধা পেলে তাঁরা ছুরিকাঘাতও করে থাকেন।
ঢাকা মহানগর পুলিশের অনলাইন সংবাদমাধ্যম ডিএমপি নিউজে এ সম্পর্কে বলা হয়েছে, গ্রেপ্তারের সময় দুজনের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, চাকু দুটি ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হতো।