ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশকে লাঞ্ছিত করে আটক চোরাই মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা যুবলীগের আহ্বায়ক সরদার জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলা সদরের জাকির হোসেনের মালিকানাধীন সুমন বেকারি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলামের ভাষ্যমতে, গত বুধবার বিকেলে তালার পুরাতন থানা এলাকার সামনে আব্দুল আজিজের গ্যারেজ থেকে একটি চোরাই মোটরসাইকেল আটক করেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান। খবর পেয়ে তালা উপজেলা যুবলীগের আহ্বায়ক সরদার জাকিরের নেতৃত্বে কয়েকজন মনিরুজ্জামানকে লাঞ্ছিত করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেন। সরকারি কাজে বাধা ও লাঞ্ছিত করার অভিযোগে এএসআই মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন। জাকির হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।