ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সেই গাড়িটি জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়ির চালক ইউসুফ আলীকে (২৭) গ্রেপ্তার করা হয়।
গত বুধবার দিবাগত রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে গাড়িটি উদ্ধার ও চালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া গাড়িচালক ইউসুফের বাড়ি ভোলার লালমোহন উপজেলার বালুরচর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখা থেকে পাঁচ লাখ টাকা তুলে টেম্পোতে করে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার গুলটিয়া গ্রামের কাঠ ব্যবসায়ী মোবারক হোসেন। বেলা সাড়ে ১১টার দিকে ভাটবাউর এলাকায় একটি গাড়ি (ঢাকা মেট্রো-চ-১৫-৫২৯০) ওই টেম্পোটির গতিরোধ করে। এ সময় গাড়ির ভেতর থেকে নেমে চার যুবক নিজেদের গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে মোবারককে গাড়িতে তুলে নেয়। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা পার হওয়ার সময় তারা েমাবারকের কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে গতকাল প্রথম আলোতে ‘ডিবি পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।