ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দিলু রোডে ৩০ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় গত মঙ্গলবার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে ধারালো অস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া চারজন হলেন আবুল কালাম হাওলাদার (২৮), খলিলুর রহমান (৩৫), গোলাম সারোয়ার হাওলাদার (২৭) ও মোহাম্মদ নয়ন (২৪)। গতকাল বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনারের মুখপাত্র ও যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম এসব তথ্য জানান। ডিবির যুগ্ম কমিশনার মনিরুল বলেন, মঙ্গলবার রাতে খিলগাঁও, রামপুরা ও গুলিস্তানে অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক