ছিনতাইয়ের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার স্বল্পপেন্নাই গ্রামে মেয়ের বাড়ি যাচ্ছিলেন জিংলাতলী গ্রামের মোছলেম মিয়া (৬৫)। তিনি স্বল্পপেন্নাই গ্রামের কাছে পৌঁছালে তিন ছিনতাইকারী তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে শফিকুল ইসলাম (১৮) নামের এক ছিনতাইকারীকে টাকার ব্যাগসহ ধরে ফেলেন। পরে শফিকুল ইসলামের মা-বাবা এসে ছেলে আর ছিনতাই করবেন না, এই অঙ্গীকার করলে স্থানীয় লোকজন তাঁকে ছেড়ে দেন।