ছিনতাইয়ের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে পটুয়াখালীতে ফরিদ হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। গতকাল সোমবার সকালে শহরের নিউমার্কেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, সকালে শহরের নিউমার্কেট এলাকায় এক ব্যক্তির পকেটে হাত দিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ফরিদ হাওলাদার। তখন তাঁকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় ব্যক্তিরা। সদর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, ফরিদ হাওলাদারের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার কচুয়া গ্রামে। তাঁর বিরুদ্ধে ৩৪ ধারায় অভিযোগ এনে আদালতে সোপর্দ করা হয়েছে।