ছিনতাইয়ের দাবি রহস্যজনক বলছে পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দুই ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার বিকেলে নগরের শহীদ মিনার এলাকায় তাঁদের ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তবে পুলিশ বলছে, বিষয়টি রহস্যজনক।
ছিনতাইয়ের শিকার দুই ব্যবসায়ী হলেন মো. হাছান ও মো. ফরিদ। তাঁরা রেয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকানির কাছে পাইকারি মূল্যে খেলনাসামগ্রী ও কাপড় বিক্রি করেন।
হাছান ও ফরিদ বুধবার বিকেলে খাতুনগঞ্জ থেকে রিকশাযোগে বেয়াজউদ্দিন বাজার আসছিলেন। রিকশাটি শহীদ মিনার এলাকায় পৌঁছালে পাঁচ থেকে ছয়জন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। তারা দুজনকে ছুরিকাঘাত করে দুটি ব্যাগে থাকা ২২ লাখ টাকা নিয়ে যায়।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, শহীদ মিনার এলাকায় বুধবার পুলিশের টহল ছিল। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেও ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। রহস্যজনক মনে হচ্ছে।