ছিনতাইয়ের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগরে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি দিদার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার সন্ধ্যায় জেলা সদর থেকে মোটরসাইকেলে করে কমলনগরে ফেরার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, গত ১০ এপ্রিল রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের সবুজগ্রামের মাছ ব্যবসায়ী মোসলেহ উদ্দিন কমলনগরের লুধুয়া ফলকন এলাকা থেকে চিংড়ির পোনা নিয়ে বাড়ি যাচ্ছিলেন।
ইসলামগঞ্জ বাজার এলাকায় দিদার হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের নেতা রাকিবসহ চার ব্যক্তি তাঁকে (মাছ ব্যবসায়ীকে) পিটিয়ে প্রায় ৩০ হাজার টাকার চিংড়ি মাছের পোনা ছিনিয়ে নেন। ওই ঘটনায় তিনি (মোসলেহ) কমলনগর থানায় মামলা করেন।
মামলায় মো. রাকিব, দিদার হোসেন, মো. সোহেল ও মো. মুন্নাকে আসামি করা হয়।