ছিনতাইয়ের শিকার পর্যটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছিনতাইয়ের কবলে পড়ে গলার চেইন খুইয়েছেন বাসন্তী দে নামের এক বিদেশি পর্যটক। গতকাল বুধবার সন্ধ্যায় নগরের ইপিজেড বে শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। নগরের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর প্রথম আলোকে জানান, নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে ফেরার পথে একটি প্রাইভেট কারে করে আসা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নাগরিক বাসন্তী দে ছিনতাইয়ের শিকার হন বলে মৌখিকভাবে অভিযোগ পাওয়া গেছে।