ছিনতাইয়ের শিকার বাংলাদেশি শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে এক বাংলাদেশি শ্রমিককে ছিনতাই করার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দুজনকে গতকাল অভিযুক্ত করা হয়েছে। বাংলাদেশি শ্রমিক মিয়া সোহেল রোববার রাতে ছিনতাইয়ের শিকার হন। তাঁর কাছ থেকে প্রায় সাত হাজার সিঙ্গাপুরি ডলার এবং তিনটি মুঠোফোন নিয়ে যায় ছিনতাইকারীরা। এই অভিযোগে কৃথারান কাহিরেসন, নারেনথিরান কাথিরেসনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দুজনকে অভিযুক্ত করে রিমান্ডে নেওয়া হয়েছে। ৯ মে পর্যন্ত তাঁরা কেন্দ্রীয় পুলিশ বিভাগে রিমান্ডে থাকবেন। পুলিশ জানায়, তারা অভিযোগ পায় রোববার দুই ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারী চারজন। দুই ঘটনায় ১১ হাজার সিঙ্গাপুরি ডলার ছিনতাই করা হয়।