ছিন্ন মস্তকের পর বস্তায় পাওয়া গেল শিশুর দেহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার পুরান বালুচর গ্রামে গত বুধবার দিনমজুর পরিবারের এক স্কুলপড়ুয়া শিশুর বিচ্ছিন্ন মস্তক পাওয়া গিয়েছিল। এর একদিন পর গতকাল বৃহস্পতিবার মিলেছে তার বস্তাবন্দী দেহ। পুলিশের ধারণা, হত্যার পর লাশ গুম করতেই দুই জায়গায় ফেলা হয়েছে শিশুটির মরদেহ।
শিশুটির নাম সুলতান মিয়া (৭)। প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল সে। পুরান বালুচরের বাসিন্দা দিনমজুর সবুজ মিয়ার এক মেয়ে ও এক ছেলের মধ্যে সুলতান বড়।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার পর থেকে সুলতানকে পাওয়া যাচ্ছিল না। রাতে বিভিন্ন জায়গায় খোঁজার পর দয়ারবাজারসহ আশপাশের এলাকায় মাইকিং করা হয়। গত বুধবার বিকেলে পুরান বালুচরের একটি পরিত্যক্ত জায়গায় সুলতানের মস্তক পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন।