ছুটি শেষে কাজে যোগ না দেওয়ায় শিক্ষক চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক খাজা মো. অছিউদ্দিনকে অপসারণ (চাকরিচ্যুত) করা হয়েছে। ছুটি শেষ হওয়ার দেড় বছর পরও কাজে যোগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে।
এ ছাড়া নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমানকে আগামী ১৬ মের মধ্যে বিভাগে যোগ দেওয়ার সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে যোগদান না করলে ১৭ মে আশিকুরের অপসারণ কার্যকর হবে। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নগরের বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদা বলেন, প্রভাষক খাজা মো. অছিউদ্দিনের ছুটির মেয়াদ শেষ হয়েছে দেড় বছর আগে (২০১৫ সালের ৩১ অক্টোবর)। তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘ দিন ধরে যোগাযোগ করছেন না। এ কারণে তাঁকে অপসারণ করা হয়েছে।