ছুরি মেরে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে গত শুক্রবার রাতে মাসুম হোসেন ও তাঁর বন্ধু তানিম আহমেদকে ছুরিকাঘাত করে একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিরা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে মালিবাগ সুপার মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলেন তাঁরা। এ সময় তাঁদের পরিচিত জাকির ও বিপ্লবসহ কয়েকজন পথ রোধ করে। পরে ছুরিকাঘাত করে তাঁদের কাছ থেকে মোটরসাইকেল ছিনিয়ে পালিয়ে যায়। আহতদের মধ্যে তানিম খিলগাঁও মডেল কলেজের ছাত্র। নিজস্ব প্রতিবেদক|