ছুরি মেরে যুবককে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় ছুরিকাঘাত করে মো. হানিফ (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার ছুরিকাঘাতে গুরুতর জখম হওয়ার পর আজ রোববার তিনি মারা যান। বারান্দিপাড়াতেই তাঁর বাসা।

জেলা শহরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলীর ভাষ্য, গতকাল রাত সাড়ে নয়টার দিকে হানিফ বাসা থেকে বের হন। কিছু দূর যেতেই কয়েকজন দুর্বৃত্ত তাঁর শরীরে এলোপাতাড়ি ছুরি মেরে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় হানিফকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

ওসি শিকদার আক্কাছ আলী আরও বলেন, ‘খুনের সঙ্গে জড়িত স্থানীয় কয়েকজনের নাম শোনা যাচ্ছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না। মামলা হওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে।’