ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরাঙ্গীরচরের কয়লার ঘাট এলাকায় জসিম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল ভোরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, কামরাঙ্গীরচরের খোলামোড়া এলাকার ইব্রাহিমের কাছে তিনি ৫০০ টাকা পেতেন। এই টাকা চাইলে ইব্রাহিমের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। ইব্রাহিম তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।