ছুরিকাঘাত ও পিটুনিতে এক যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী শহরের ফতেহ মোহাম্মদপুর এলাকায় ছুরিকাঘাত ও পিটুনিতে বিশাল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশাল ঈশ্বরদীর যুবদল কর্মী মুরাদ হোসেন হত্যা মামলার আসামি। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে নয়টার দিকে ফতেহ মোহাম্মদপুর এলাকায় বিশালকে একা পেয়ে কয়েক যুবক তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় বিশালকে রাত ৯টার দিকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার দ্বিতীয় কর্মকর্তা ইসলাম হোসেন বলেন, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বিশালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।