ছুরিকাঘাত করে আড়াই লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে আড়াই লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গুরুতর আহতাবস্থায় ওই ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাতে শহরের সার্কিট হাউসের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগীর পবিরার সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ শহরের স্টেশন রোড এলাকার ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র দেবের কর্মচারী জীতেন্দ্র চন্দ্র (৩০) শুক্রবার রাত নয়টার দিকে ছিনতাইকারীদের কবলে পড়েন। শহরের সার্কিট হাউসের সামনে আসার পর একটি ব্যক্তিগত গাড়ি থেকে তিন যুবক নেমে তাঁর রিকশার গতি রোধ করে। পরে তাঁকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায় ওই যুবকেরা।
সুনামগঞ্জ সদর থানার ওসি মকবুল হোসেন মোল্লা বলেন, ‘জীতেন্দ্রকে আটক করে কয়েকজন তাঁর কাছ থেকে টাকা নিয়ে গেছে বলে আমরা জেনেছি। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে।’