ছুরিকাঘাত করে ছিনতাই, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাসুম নামে এক যুবক আহত হয়েছেন। দুর্বৃত্তরা প্রায় তিন হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা হয়। সকাল ছয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মাসুমের বয়স ৩০ বছরের মতো। বাড়ি মোহাম্মদপুরের রায়েরবাজারে।

চিকিৎসাধীন মাসুমের ভাষ্য, তিনি স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিন থেকে চারজন ছিনতাইকারী তাঁকে ঘিরে ধরে। তারা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এর একপর্যায়ে ছুরিকাঘাত করে।

মাসুম আরও বলেন, এর পর ছিনতাইকারীরা তাঁকে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে ফেলে রেখে যায়। পরে কয়েক জন পথশিশু তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।