ব্যবসায়ীকে জখম করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে এক ফল ব্যবসায়ী ছিনতাইকারীর কবলে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে জখম করে ছিনতাইকারীরা এক লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছেন বলে দাবি করা হচ্ছে।

আজ শুক্রবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ব্যবসায়ী ও তাঁর স্বজনদের ভাষ্য।

আহত ফল ব্যবসায়ীর নাম মো. ইউসুফ (৪৫)। তিনি রাজধানীর সায়েদাবাদ এলাকায় থাকেন। ঘটনার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, আহত ব্যক্তির শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও তাঁর স্বজনদের ভাষ্য, ফল কেনার জন্য রিকশায় করে বাদামতলী ঘাটে যাচ্ছিলেন ইউসুফ। দয়াগঞ্জ মোড়ে তিন-চারজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।