ছুরিকাঘাতে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলিস্তান ও সায়েদবাদে পৃথক ঘটনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাঁচামাল ব্যবসায়ী শফিউল ইসলাম (২৪) বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে চারজন ছিনতাইকারী গুলিস্তানের গোলাপ শাহ মাজারের কাছে তাঁর পথরোধ করে। ছিনতাইকারীরা তাঁকে ছুরি মেরে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। কারওয়ান বাজারে কাঁচামাল কিনতে যাওয়ার পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। একই হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্র গতকাল বুধবার ভোরে সায়েদাবাদ বাসস্ট্যান্ডের কাছে দুই ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা রিকশার গতিরোধ করে তাঁর হাতে ছুরি মেরে মুঠোফোন ও মানিব্যাগসহ টাকা নিয়ে যায়। নিজস্ব প্রতিবেদক