ছুরিকাঘাতে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল রোববার রাত নয়টার দিকে নগরের পাঁচলাইশের মুরাদপুর ফরেস্ট গেটের সামনে এ ঘটনা ঘটে। আহত সাইফুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, বন গবেষণা ইনস্টিটিউটের মাঠকর্মী সাইফুল ইসলামকে ছুরিকাঘাতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শাহেদ নামের এক যুবক তাঁকে ছুরিকাঘাত করেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে।