ছুরিকাঘাতে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিবাগ রেলক্রসিংয়ের কাছে গতকাল রোববার দুপুরে এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত আলভি হাসান (১৭) উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। বাসাবো এলাকার হক সোসাইটিতে পরিবারের সঙ্গে থাকে আলভি। হাসপাতালে আলভি হাসান সাংবাদিকদের জানায়, গতকাল বেলা দুইটার দিকে সে মালিবাগ রেলক্রসিং এলাকায় দাঁড়িয়ে ছিল। ওই সময় তার পূর্বপরিচিত টিপু, কামরুলসহ পাঁচ-ছয়জন তাকে কুপিয়ে আহত করে। তবে কী কারণে তাকে কুপিয়েছে, তা সে জানে না বলে দাবি করেছে।