ছুরিকাঘাতে আহত একজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তের ছুরিকাঘাতে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর কদমতলীতে একজন আহত হয়েছেন। আহত আবদুর রহিম (৩৫) একটি আইসক্রিম কারখানার গাড়িচালক।
রহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর স্ত্রী আঞ্জুমান আক্তার বলেন, কারখানার গাড়ি চালানোর কাজ শেষে পূর্ব কদমতলীর বাসায় ফেরার পথে পুকুরপার এলাকায় কয়েকজন রহিমের পথ রোধ করে। একপর্যায়ে তারা রহিমের মাথা ও পিঠে ছুরিকাঘাত করে তাঁর সঙ্গে থাকা প্রায় ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।