ছুরিকাঘাতে আহত গাড়িচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মাদারটেকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত গাড়িচালক জসিমউদ্দিন (৩৫) আজ বুধবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর সঙ্গে হার মানতে হলো তাকে। তিনি বেসরকারি চ্যানেলে সময় টিভির পরিচালক ও কর্মসূচি প্রধান মোরশেদুল ইসলামের গাড়িচালক ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, জসিম সপরিবারে মাদারটেক চৌরাস্তায় থাকতেন। গত ১৬ আগস্ট গভীর রাতে এক দুর্বৃত্ত জানালা দিয়ে মাদারটেকে তার বাসায় ঢুকে মোবাইল চুরি করার চেষ্টা করে। টের পেয়ে জসিম জেগে ওঠে ওই দুর্বৃত্তকে জাপটে ধরে ফেলেন। এ সময় ওই দুর্বৃত্ত তার পেটে ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। তিনি দুই ছেলের জনক ছিলেন। তার স্ত্রীর নাম শাহনাজ বেগম।
রাতে সবুজবাগ থানার পুলিশ জানায়, জসিমউদ্দিনের ওপর হামলার খবর এর আগে পুলিশকে জানানো হয়নি।