প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গত বৃহস্পতিবার দুটি ঘটনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন টাইলসের দোকানের কর্মচারী বাবু (৪০), স্বপন (৩৫), টিটু (৪০), শাহ আলম (৩২) ও লোহা ব্যবসায়ী খলিলুর রহমান (২৬)। পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলেছে, রাত পৌনে ১১টার দিকে চারজন ছিনতাইকারী পরীবাগে টাইলসের দোকানের কর্মচারী বাবু, স্বপন, টিটু ও শাহ আলমের পথ রোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হাসপাতালে আহত ব্যক্তিরা বলেন, ছিনতাইকারীরা স্থানীয়। তাঁদের ছুরিকাঘাত করে ১৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।