ছুরিকাঘাতে গৃহবধূ আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দক্ষিণখানে গতকাল বুধবার দুপুরে জেবুন্নেসা চৌধুরী (৫০) নামের এক নারীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেবুন্নেসার ছেলে কাওসার আহমেদ বলেন, তাঁদের বাসা দক্ষিণ আজমপুরের জামতলা এলাকায়। তাঁরা দোতলায় থাকেন। ওই ভবনেরই চতুর্থ তলার একটি খালি ফ্ল্যাট দেখতে যান তাঁর মা। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েক দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর মায়ের গলা থেকে সোনার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।