প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জখম হয়েছেন আমীর হোসেন (২৭) নামের এক তরুণ। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেশী অসুস্থ এক বৃদ্ধ রোগীকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করে ফেরার পথে গতকাল শুক্রবার ভোরে শহরের মুজিব সড়কে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা আমীরের দুটি মুঠোফোন ও তিন হাজার টাকা নিয়ে গেছে। হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান বলেন, আমীর হোসেনের পিঠে ও বাঁ পায়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।