ছুরিকাঘাতে নারী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আদাবর থানা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গতকাল শুক্রবার মিনারা বেগম (৩০) নামের এক নারী আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে মিনারা বেগম সাংবাদিকদের জানান, তাঁর কাছে কিছু না থাকায় ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি। তবে মোহাম্মদপুর থানার এএসআই একরামুল হক বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাননি।