ছুরিকাঘাতে বাদীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অপহরণ মামলার বাদী সোহেল মির্জা (৩৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ওই মামলায় জামিনে থাকা আসামি বুলবুল তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার সকালে উপজেলার উথুরী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বুলবুলের বাবা হাসিম উদ্দিনকে আটক করেছে।
নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সোহেল মির্জার েছাট বোনকে অপহরণ করে একই গ্রামের বুলবুল। ওই সময় সোহেল বাদী হয়ে বুলবুলকে আসামি করে গফরগাঁও থানায় একটি অপহরণ মামলা করলে পুলিশ বুলবুলকে গ্রেপ্তার করে। সম্প্রতি জামিনে মুক্তি পায় বুলবুল। গতকাল সকাল ১০টার দিকে সোহেল মির্জা বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে বুলবুল তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির মা ফারিদা আক্তার বাদী হয়ে ১০ জনের নামে একটি হত্যা মামলা করেছেন।