ছুরিকাঘাতে বড় ভাই খুন, ছোট ভাই গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গতকাল শনিবার ভোররাতে ছুরিকাঘাতে মোফাজ্জল হোসেন (৫২) নামের এক কৃষক খুন হয়েছেন। এতে জড়িত সন্দেহে তাঁর ছোট ভাইকে একটি চাকুসহ আটক করেছে পুলিশ।
নিহত মোফাজ্জলের বাড়ি উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামে। বাবার নাম মৃত আবদুল জোব্বার।
বুড়ইল ইউপির চেয়ারম্যান নুর মোহাম্মদ বলেন, আটক আবদুল হাকিম মাদকাসক্ত ও ভবঘুরে। তাঁর অত্যাচারে পরিবারটি অতিষ্ঠ।