প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত শরিফ মিয়ার (৩৫) ছোট ভাই শামিম মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পৌর শহরের চর শোলাকিয়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, এক বছর ধরে শামিম কিছুটা মানসিক ভারসাম্যহীন। তাঁর চিকিৎসা চলছিল। ওষুধ খাওয়া নিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শামিম ছুরি দিয়ে শরিফকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।