ছুরিকাঘাতে মুদি দোকানি আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইসলামবাগ এলাকায় গত শুক্রবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইউনুছ আলী নামের এক মুদি দোকানি আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ইউনুছ সাংবাদিকদের জানান, চকবাজারের ইসলামবাগে তাঁর দোকান আছে। শুক্রবার রাত ১২টার দিকে কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তার দোকানে ঢোকে। এরপর তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
চকবাজার থানার ওসি আজিজুল হক প্রথম আলোকে বলেন, ঘটনা শুনেছি। তবে ছিনতাই না অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি।