ছুরিকাঘাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলী এলাকায় ছুরিকাঘাতে এক তরুণ গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর নাম মো. আকাশ (১৯)। তিনি দক্ষিণ দনিয়ার পাটেরবাগ এলাকার আবুল হোসেনের ছেলে।
আকাশের মামা আবদুল জব্বার বলেন, শুক্রবার রাত ১১টার দিকে রাশেদ নামে এক যুবক আকাশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পূর্ব জুরাইনের পানির পাম্পের সামনে আট-দশজন যুবক আকাশকে মারধর করে। রাত ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আকাশ মারা যান।