ছুরিকাঘাতে যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ীর মধ্যপাড়া এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় মোহাম্মদ রোমান নামের এক যুবক ছুরিকাহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে রোমানের সঙ্গে থাকা তাঁর বন্ধু রাকিব হোসেন বলেন, সন্ধ্যা ছয়টার দিকে মধ্যপাড়ায় রোমানের সঙ্গে তাঁদের আরেক বন্ধু রাসেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল রোমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
যাত্রাবাড়ী থানার ওসি অবনী শঙ্কর কর বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।