ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্গাপূজা দেখতে গিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আবু হানিফ (২১) নামের এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার গন্ডগ্রাম কামারপাড়া পূজামণ্ডপ এলাকায় ছুরিকাঘাতের ঘটন ঘটে।
গতকাল বুধবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মারা যান। এ ঘটনায় আবু হানিফের চাচা-চাচিকে পুলিশ গ্রেপ্তার করেছে। হানিফ গন্ডগ্রাম এলাকার আবদুল মোত্তালেবের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে গন্ডগ্রাম কামারপাড়া মন্দিরে পূজা দেখতে গিয়ে আবদুল মোত্তালেবের ছেলে আবু হানিফ ও নেহাজ উদ্দিনের ছেলে রনির মধ্যে পারিবারিক বিরোধে তর্ক বাধে। বাগ্বিতণ্ডার একপর্যায়ে চাচাতো ভাই আবু হানিফকে উপর্যুপরী ছুরিকাহত করেন রনি।