ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল রোববার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইমন সরকার (১৪) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। সে মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

রাত ১০টার দিকে ইমনের বাবা কাপড় ব্যবসায়ী নজরুল ইসলাম রক্তাক্ত অবস্থায় ছেলেকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা ইমনকে মৃত ঘোষণা করেন। ইমনের স্বজনেরা জানান, মিরপুর ৬ নম্বরের এ ব্লকে রাত সাড়ে আটটার দিকে বাসার পাশে আড্ডা দিচ্ছিল ইমনসহ চার-পাঁচজন। এ সময় তিন-চারজন সেখানে এসে ছুরিকাঘাত শুরু করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন খান জানান, পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।