ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জখম হয়েছেন বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (২৫)। এ সময় মেহেদীকে উদ্ধারে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁর মা গোলাপী বেগমকে (৪৫) মারধর করে। গত সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বড়ইতলী সড়কে এ ঘটনা ঘটে। ওই রাতে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। থানার ওসি আলী আহমেদ হাশমী জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।