ছুরির খাপ, ফ্লােস্ক সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শুক্রবার ১ কেজি ৩৯৫ গ্রাম সোনাসহ এমদাদুল হালাত খান নামের এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। সোনাগুলো ছুরির খাপ, ফ্লাস্ক ও নুডলসের প্যাকেটে ছিল। আটক সোনার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার এ এম সোহেল জানান, গত বৃহস্পতিবার শারজাহ থেকে দেশে আসেন এমদাদুল। গতকাল দুপুরে তিনি লাগেজ নিতে বিমানবন্দরে যান। লাগেজটি খুলে একটি ছুরির খাপ, ফ্লাস্ক ও নুডলসের প্যাকেট থেকে সোনা উদ্ধার করা হয়।
নিজস্ব প্রতিবেদক