ছেলে খুন, বাবা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে বাবার হাতে ছেলে খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের মধুপুর এলাকায় এই খুনের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. সাগর (২৮)। তাঁর বাবা বেলায়েত হোসেন ভূঁইয়া।

ছেলেকে খুনের অভিযোগে আজ মঙ্গলবার সকালে বেলায়েতকে আটক করেছে পুলিশ।

পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর এলাকায় ছেলেসহ পরিবার নিয়ে থাকেন বেলায়েত। ছেলে সাগর মা-বাবার অমতে একাধিক বিয়ে করেন। এ নিয়ে প্রায়ই পারিবারিক কলহ হতো। গত রাতে বাবা-ছেলের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলেকে কুপিয়ে আহত করেন বাবা। ঘটনাস্থলেই ছেলে মারা যান।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোলাইমান চৌধুরী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাবাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।