ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইউসুফগঞ্জ গ্রামে গত শুক্রবার এক নারীকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল ওই নারীর ছোট ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ বলেন, ইউসুফগঞ্জ গ্রামের বাসিন্দা ফিরোজা বেগমকে গত শুক্রবার তাঁর নিজ বাসভবনে গলা কেটে হত্যা করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, সম্পত্তিসহ পারিবারিক বিরোধের কারণে ফিরোজা বেগমের ছোট ছেলে মোবারক হোসেন (৩৪) মাকে হত্যা করার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।