ছেলেকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে মাত্র দেড় বছরের ছেলেকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে প্রাণ দিলেন লাভলী বেগম (২২) নামের এক মা। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। গত রোববার উপজেলার বেলাইচণ্ডী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে থানা-পুলিশ সূত্র জানায়, ওই দিন রাতে লাভলী বেগম তাঁর শিশুসন্তানকে কোলে নিয়ে সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। বেলাইচণ্ডী ইউনিয়নের শেখপাড়া গ্রামের কৃষক সাদেকুল ইসলামের স্ত্রী তিনি। ঘটনার পর মা-ছেলের মরদেহ নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সাদেকুল ইসলাম জানান, গত শুক্রবার সকালে তাঁর স্ত্রী লাভলী বাবার বাড়িতে বেড়াতে যান। পরে রোববার বিকেলে বাসায় ফেরার কথা বলে সেখান থেকে রওনা দেন। ওই রাতেই পুলিশ ছেলেসহ তাঁর লাশ উদ্ধার করে।