প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামের বাসিন্দা সরাফত হোসেন তাঁর মাদকাসক্ত ছেলে হাসানুল ইসলামকে (৩৩) পুলিশে দিয়েছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, সরাফত হোসেন গত শুক্রবার রাতে ছেলে হাসানুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ভোরের দিকে নিজ বাড়ি থেকে হাসানুলকে ১০টি ইয়াবা বড়ি ও ১০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা করে গতকাল শনিবার হাসানুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।