ছেলেকে পুলিশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া গ্রামের মাদকাসক্ত এক যুবককে গতকাল সোমবার বিকেলে পুলিশে দিয়েছেন তাঁর বাবা। ওই যুবকের নাম খলিলুর রহমান (৩০)। মাদকের টাকা চেয়ে না পেয়ে প্রায়ই মা-বাবাসহ বাড়ির অন্য সদস্যদের মারধর করতেন। এতে অতিষ্ঠ হয়ে তাঁর বাবা আফছার আলী খলিলুরকে পুলিশের হাতে তুলে দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আলমের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে খলিলুরকে চার মাসের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে তাঁকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ইউএনও।