প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউপির সদস্য আবদুল খালেক ওরফে খোকা মিয়া গত বৃহস্পতিবার তাঁর ছেলে মাহাবুবকে পুলিশের হাতে সোপর্দ করেছেন। পরে মাহাবুবকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ইউএনও এ বি এম সাদিকুর রহমানের ভ্রাম্যমাণ আদালত। মাহাবুব মাদক সেবন করে মাতলামি করাসহ মাদকের টাকার জন্য প্রায়ই ঘরের বিভিন্ন আসবাব ভাঙচুর করতেন। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি