প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে শহরের টাউন কলোনি পাড়ায় গতকাল মঙ্গলবার সকালে মাদকসেবী ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন এক বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত ছেলে গোলাম রব্বানীকে (৩০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরুজুল ইসলাম। শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, গোলাম রব্বানী একটি দই কারখানার শ্রমিক। সহকর্মী মাদকসেবী শ্রমিকদের মাধ্যমে প্রায় দুই বছর ধরে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে পড়েন। বাবা আনিছুর রহমান বলেন, চেষ্টা করেও তিনি ছেলেকে মাদকের নেশা থেকে ফিরিয়ে আনতে পারেননি। নেশার টাকা জোগাতে ছেলে ঘরের জিনিসপত্র বিক্রি করে দিত। বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর করত।