ছেলেকে পুলিশে দিলেন বাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত রুবেল মিয়া (২৫) নামের ওই যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। উপজেলার গড়োয়াকান্দা গ্রামের যুবক রুবেল মিয়া মাদক সেবনের টাকার জন্য প্রায়ই মা-বাবাসহ পরিবারের সদস্যদের মারধর করত। একপর্যায়ে তার বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রোববার সকালে রুবেলকে পুলিশ আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রুবেলকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।