ছেলেকে পুলিশে দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী-সন্তানকে নির্যাতনের দায়ে ছেলেকে পুলিশে তুলে দিয়েছেন তাঁর মা। গতকাল শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্য গুয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্য গুয়াপঞ্চক গ্রামের মৃত ছবির আহমদের ছেলে আলমগীরকে পুলিশে দিয়েছেন তাঁর মা ছালমা খাতুন (৫৪)। আলমগীর তাঁর স্ত্রী, সন্তান ও মাকে নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়েছে। পাঁচ বছর আগে স্ত্রী ও তিন সন্তানকে রেখে আলমগীর আবার বিয়ে করেন। এক বছর ধরে তিনি ঘরে এসে মা ও আগের পক্ষের স্ত্রী-সন্তানকে প্রায় প্রতিদিনই অত্যাচার করতেন।