প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে গতকাল শুক্রবার মাদকাসক্ত ছেলে আবু হানিফকে (২০) পুলিশের হাতে তুলে দিয়েছেন মা রেখা খাতুন। পরে ভ্রাম্যমাণ আদালত ওই তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে বগুড়া কারাগারে পাঠান। গতকাল বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান। হানিফ শেরপুর পৌর শহরের উলিপুর পাড়ার রফিকুল ইসলামের ছেলে। মা রেখা খাতুন বলেন, তাঁর ছেলে নেশার টাকার জন্য ঘরের জিনিসপত্র এমনকি ঘরের টিনও খুলে বিক্রি করে দিতেন। টাকা না পেলে হানিফ তাঁকেসহ অসুস্থ বাবাকেও মারধর করতেন।