ছেলেকে পুলিশে দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত ছেলের অন্যায়-অত্যাচার সহ্য করতে না পেরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার যোগীপাড়া গ্রামের এক মা তাঁর ছেলে মজনু মিয়াকে (২৮) পুলিশের হাতে তুলে দিয়েছেন। বাগাতিপাড়া থানা সূত্র জানায়, যোগীপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মজনু মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করছেন। এ জন্য টাকা জোগাড় করতে তিনি নিজের ও প্রতিবেশীদের আসবাবপত্র, জামাকাপড় ও গৃহস্থালি পণ্য চুরি করে বিক্রি করে ফেলতেন। এসব অন্যায়-অত্যাচার সইতে না পেরে মা জমেলা বেওয়া গতকাল সোমবার দুপুরে মজনুকে পুলিশের হাতে তুলে দেন। পরে ইউএনও মোহাম্মদ সালাহউদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মজনুকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠান।